বিনপুরে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দেওয়া হলো করোনার ভ্যাকসিন - The News Lion

বিনপুরে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দেওয়া হলো করোনার ভ্যাকসিন


দি নিউজ লায়নঃ   বিনপুর দুই ব্লকের দশ টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যদের  দেওয়া হলো করোনার ভ্যাকসিন।  ভ্যাকসিন নেওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকেই বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন সকলে। সামাজিক দূরত্ব বজায় রেখে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য দফতরের কর্মীরা পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যাদের করোনার ভ্যাকসিন দেয়। 


বিনপূর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে সকল পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে । তিনি নিজেও ভ্যাকসিন নিয়েছেন বলে জানান । তিনি বলেন সকলেই ভ্যাকসিন নেবেন । 


করোনার ভ্যাকসিন নিলে আমরা করোনা কে প্রতিহত করতে পারব। তাই রাজ্য সরকারের এই উদ্যোগে তিনি খুশি বলে জানান ।তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিনপুর  দুই পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যাদের এবং বিনপুর দুই ব্লকের দশ টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের ও  সদস্যা দের করোনা র ভ্যাকসিন নেওয়ার  কাজ  শেষ  করেন। সেই সঙ্গে তিনি সকলকে করোনার ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.